বিজ্ঞাপন
নজরুলের এমপি পদ নিয়ে জামায়াতের নতুন নির্দেশনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম
বিজ্ঞাপন
গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তাকে সংসদ সদস্য পদও ছাড়তে বলেছে দল। তবে তিনি নিজ থেকে পদত্যাগ না করলে এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেবে জামায়াত।
বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সবই নেওয়া হবে।
তবে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
পরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।