Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করেছে বোর্ডগুলো, আর সরকারের সবুজ সংকেত পেলে চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশ করা হবে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্য ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন সরকারের পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। তবে আশা করছি, এই মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

জানা গেছে, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। 

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার