Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাংলাদেশে হাইস্পিড ট্রেন প্রযুক্তি আনতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

বাংলাদেশে হাইস্পিড ট্রেন প্রযুক্তি আনতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

বাংলাদেশে চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তি বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, ভবিষ্যতে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে এ প্রযুক্তির আওতায় আনা সম্ভব। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তারেক রহমানের সফরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন।

আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এতে তিনি গেস্ট অব অনার ছিলেন।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তারেক রহমানের সফরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুদেশের পারস্পরিক সম্পর্ককে আরো গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের সময়ও আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।

সভায় বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্ব তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জান মিল্লাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা আশাবাদ প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আগামী দিনে আরো সম্প্রসারিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার