Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যে কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৫২ পিএম

যে কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে

বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহিকে শৃঙ্খলাজনিত কারণে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় করা এক সাধারণ ডায়েরি (জিডি) আবেদনে কলেজ কর্তৃপক্ষ জানায়, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে শৃঙ্খলাজনিত কারণে রুবাইয়া মেহজাবিন সুহিকে প্রতিষ্ঠান থেকে টিসি দেওয়া হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, টিসি দেওয়ার পর তিনি আর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন। ফলে কলেজের পরিচয়পত্র বা প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহারের কোনো অধিকারও তার নেই।

কলেজের পক্ষ থেকে করা জিডিতে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলন নিয়ে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে তুরাগ থানায় জিডিটি করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার