Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। এর মধ্যে দেশে ৫৭ হাজার কোটি এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে বিএফআইইউ প্রধান বলেন, ‘বছরের শেষে সম্পদ উদ্ধারের বিষয়ে সুখবর দিতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দল-মতের দিকে তাকাই না। সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তী সরকারের কেউ করে থাকলে, সেটাও সামনে আসবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার