Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কালকের পরীক্ষা নিয়ে দ্বিধা, বোর্ড বলছে— স্থগিতের সিদ্ধান্ত হয়নি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

কালকের পরীক্ষা নিয়ে দ্বিধা, বোর্ড বলছে— স্থগিতের সিদ্ধান্ত হয়নি

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে প্রথমদিনের মতো আন্দোলন স্থগিত করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও রাত পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনেই অবস্থান করছিলেন। এ অবস্থায় আগামীকাল বুধবারের এইচএসসি পরীক্ষা হবে নাকি স্থগিত করা হবে সে বিষয়ে দ্বিধা-সংশয় প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের একটি অংশ। যদিও শিক্ষাবোর্ড বলছে, আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সে হিসেবে এখন পর্যন্ত বলা যায়, যথাযথ রুটিন অনুযায়ী ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে।

এদিকে প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও এখনও তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। এই বিষয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তাদের একটি অংশ। আজ রাত মঙ্গলবার (১৪ জুলাই) সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। পরে সেখান থেকে তারা সরে গেলে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের একটি অংশের মতে, দিনভর তীব্র আন্দোলন হয়েছে। দিনাজপুর এবং বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকায় পুলিশ লাঠিচার্জ করেছে। এ অবস্থায় আগামীকালকের পরীক্ষা স্থগিত রাখা দরকার।

তবে ভিন্নমত পোষণ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। তাদের মতে, আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল না। অনেকেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থায় পরীক্ষা স্থগিত না করে যথাসময়ে পরীক্ষা নেওয়া দরকার।

ইশরাত জাহান নামে ঢাকার এক পরীক্ষার্থী জানান, ‘কোনোভাবেই পরীক্ষা স্থগিত করা উচিত হবে না। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। পরীক্ষা দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা পরীক্ষা দিতে চাই।’

আহসান হাবীব নামে আরেক পরীক্ষার্থী অবশ্য পরীক্ষা স্থগিতের পক্ষে কথা বলেছেন। তার মতে, দিনভর আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ—সবমিলিয়ে মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এ অবস্থায় পরীক্ষা কন্টিনিউ করা হলে আন্দোলন আরও ছড়িয়ে যেতে পারে। পরীক্ষা স্থগিত করে আন্দোলন থামানো উচিত।’

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকালের পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষাবিষয়ক পরামর্শ

আগামীকাল বুধবার পরীক্ষা হবে নাকি স্থগিত থাকবে সে বিষয়ে জানতে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কল করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। 

তবে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী রাত ৮টা ৪০ মিনিটে বলেন, ‘এখনো পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার রুটিন পরিবর্তনের কোনো সিদ্ধান্তও হয়নি।’ সে হিসেবে আগামীকাল (১৫ জুলাই) রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার