Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নির্দেশনা

বিজ্ঞাপন

দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির কলেজ শাখার এক নোটিশে এ কথা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন
নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরসহ মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে তাদের আওতাধীন সকল সরকারি কলেজে এই নির্দেশনার প্রতিপালন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার