Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

বিজ্ঞাপন

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রয়েছে। এর কারণ জানিয়ে এই স্থগিতাদেশ পর্যটক বা শিক্ষার্থীসহ অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (১১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে ভিসা স্থগিতের কারণ জানিয়ে মার্কিন দূতাবাস লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। স্মরণ করিয়ে দেয়া যাচ্ছে যে, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে। কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।’


মার্কিন দূতাবাস আরও লিখেছে, এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার