Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হাজীগঞ্জের মামুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:২০ এএম

৪৭তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হাজীগঞ্জের মামুন

বিজ্ঞাপন

একটি স্বপ্ন আর অন্তহীন লড়াইয়ের পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছলেন হাসান আল মামুন। ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে তিনি জাতীয় মেধায় ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে নতুন করে আলোকিত হলো চাঁদপুর জেলা।  

হাসান আল মামুন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই সুজন আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।  

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ২০১২ সালে বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পরীক্ষায় জিপিএ-৪.৮ পান।

২০১৪ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৮০ অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।  

৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পূর্বে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। হাসান আল মামুনের অর্জন চাঁদপুরের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার