Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেশের যেসব এলাকায় সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ এএম

দেশের যেসব এলাকায় সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিজ্ঞাপন

লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকা: হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকা: স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার।

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার