Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

সরকারের পর্যালোচনা শেষে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার।’

গেজেট কবে প্রকাশ হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিতুমীর বলেন, ‘পর্যায়ক্রমে বাস্তবায়নটা করা হবে।’

নতুন পে-স্কেল একসঙ্গে কার্যকর না হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আমরা কয়েকটা ধাপে এটা করব, প্রথমেই বেতন বা বেসিকটা বাড়ানো হবে।’

যদিও কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তার ভাষ্য, গেজেট চূড়ান্ত করতে সরকার পর্যালোচনা করছে এবং সেই পর্যালোচনা ও রাজনৈতিক দিকনির্দেশনার আলোকে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করা হতে পারে।

এর আগে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এরই মধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী পয়লা জুলাই ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার