Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। পোস্টটি প্রকাশের পর থেকেই এর অর্থ ও উদ্দেশ্য নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

যদিও পোস্টে তিনি সরাসরি কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি, তবুও অনেকেই এটিকে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা লেখেন, ‘‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’’

এরপর তিনি আরও লেখেন, ‘‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’’

‘‘কেমন লাগল আইডিয়াটা?’’—বলে পোস্টের শেষদিকে প্রশ্নও রাখেন তিনি।

তবে এই পোস্টে তিনি ঠিক কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার