Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

শিক্ষার প্রথম থেকে পুুলিশ ক্যাডারে ফার্স্ট হলেন ঢাবির বাচ্চু

বিজ্ঞাপন

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এবার পুুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র বাচ্চু রহমান। এর আগে ৪৯তম বিসিএস (বিশেষ) ক্যাডারেও সুপারিশ হয়েছিলেন তিনি। সেখানেও তিনি (মার্কেটিং শিক্ষা ক্যাডার) মেধাক্রমে ১ম স্থান অর্জন করেছিলেন। 

জানা যায়, বাচ্চু রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ফল প্রকাশের পর ফেসবুকের এক পোস্টে তিনি রহমান লেখেন, আলহামদুলিল্লাহ। পুলিশ ক্যাডার (মেধাক্রম: ১ম)। আমার ১০ বছরের স্বপ্ন সফল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার