বিজ্ঞাপন
রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:৪২ এএম
বিজ্ঞাপন
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা যায়, কাঁটাবনে ১৪ তলা বিশিষ্ট একটি ভবনের ১২ তলায় দুটি ফ্লাটে আগুন লাগে। পরে পলাশী ইউনিটের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।