Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সন্তানকে পাশে রেখে গলায় ফাঁস দিলেন মা, শিশুর কান্নায় ঘুমভাঙল সবার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

সন্তানকে পাশে রেখে গলায় ফাঁস দিলেন মা, শিশুর কান্নায় ঘুমভাঙল সবার

বিজ্ঞাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন একই এলাকার প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তার এক বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, সন্তানের পাশেই আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, নিহতের স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন। নিহত নয়ন ও তার শাশুড়ি একসাথে সকালে নাস্তাও করেছে। সকাল ১০টার দিকে নিহতের শাশুড়ি বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে জানান যে, তার নাতি খুব কান্নাকাটি করছে। এরপর শাশুড়ি বাড়িতে প্রবেশ করে দেখেন যে, তার পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁছিয়ে ফা৭স দিয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার