বিজ্ঞাপন
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৫ পিএম
বিজ্ঞাপন
নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনীর রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন স্টার হোটেলে এ অভিযান চালানো হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করে ডিবি।
আটকরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো. রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯) শারমিন আক্তার (২৫), সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকার তাসমিন আক্তার (২১), নরসিংদীর শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ির, হাফেজা বেগম (২৩), লক্ষীপুরের বিউটি আক্তার (২৫) ও ফেনীর ময়না (২৫)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৭ তরুণ ও ৭ তরুণীকে আটক করা হয়। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চৌমুহনীর হোটেল গুলোতে দিন-রাতে অহরহ অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে কিছু রাজনৈতিক নেতার শেল্টারে উল্টো অভিযোগকারীদের হুমকি-ধমকি দিয়ে আসছে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসন যেন এমন অভিযান অব্যাহত রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, যে কোনো অপরাধ দমনে জেলা পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।