বিজ্ঞাপন
রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে: হাইকমিশনার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:১০ পিএম
বিজ্ঞাপন
আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সংবাদ সম্মেলনে হাইকমিশনার জানান, আগামী রবিবার (২৮ জুন) থেকে আবেদন গ্রহণ করা হবে। মানবিক বিবেচনায় আমরা মেডিক্যাল ভিসার গতি বাড়াবো। পাঁচটি আইভেক দিয়ে আবেদন নেওয়া হবে। সেগুলো হলো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করার পর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলন করেন দীনেশ ত্রিবেদী। জানা যায়, আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।