Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৩০ পিএম

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

বিজ্ঞাপন

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। 

আরও পড়ুন
তিনি বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডার যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা আইন অনুযায়ী হয়নি। এটা কোর্ট বলেছেন। নিয়োগ স্বচ্ছভাবে হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাই কোর্ট এখানে নির্দেশ দিয়েছেন যে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় এই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে, মেধা তালিকা প্রকাশ করার।

আরও পড়ুন
এর আগে ৪৫৫ জন বিএসএস নন ক্যাডার চাকরিপ্রার্থী রিট দায়ের করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার