Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আলুটিলা ফিডার’-এর আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়ি ও আলুটিলা।

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার