বিজ্ঞাপন
একযোগে পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:১০ পিএম
বিজ্ঞাপন
দেশের আইন অঙ্গনে আলোচনার জন্ম দিয়ে একযোগে পদত্যাগ করেছেন ১৭ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।
মঙ্গলবার পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে একযোগে পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
জানা যায়, গত ২২শে জুন তারা নিজেদের পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগকারী আইন কর্মকর্তাদের সবাইকে জামায়াতপন্থি হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হচ্ছে।