Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উৎপত্তিস্থল ঢাকার সন্নিকটে : তাই ছোট মাত্রাতেই বড় ঝাঁকুনি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২২ পিএম

উৎপত্তিস্থল ঢাকার সন্নিকটে : তাই ছোট মাত্রাতেই বড় ঝাঁকুনি

বিজ্ঞাপন

ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন বলেছেন, ভূমিকম্পের মাত্রা ৪.০। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।

এর আগে গত ১৮ জুন রাজধানীতে ভূমিকম্প অনুভুত হয়েছিল। সেবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এওে আগে, গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তার আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্র স্থল ছিল ভুটানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার