বিজ্ঞাপন
ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
বিজ্ঞাপন
সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে একটি খোলা চিঠি লিখেছেন একজন শুভাকাঙ্ক্ষী। সেখানে তিনি কিছু অজানা তথ্য জানিয়েছেন।
চিঠিতে তিনি লেখেন, ডিসি সাহেব আসসালামু আলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন।
তিনি আরও লেখেন, সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানি শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরেদেই। সে কেরানি হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশোনা করেছে সপ্তম শ্রেণি পর্যন্ত। এখন লম্বালম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকান পাঠ করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই মূল হোতা।