Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৪ এএম

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা ও এর আশপাশেল এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ২০ জুন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার