Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অবহেলায় ৬ শিশুকে মেরে ফেলে শান্তিতে ঘুমাবে, সেটা হতে পারে না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

অবহেলায় ৬ শিশুকে মেরে ফেলে শান্তিতে ঘুমাবে, সেটা হতে পারে না

বিজ্ঞাপন

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমরা লাইসেন্স বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল কিছু করিনি। ছয়টা বেবিকে কেয়ারলেসলি (অবহেলায়) রেখে মেরে ফেলবে, আর কর্তৃপক্ষকে আঙ্গুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, সেটা হতে পারে না।’

মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ‘হামের চিকিৎসার প্রাতিষ্ঠানিক নির্দেশিকা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের একটি জায়গায় আসতে হবে, এ ধরনের সব ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘ছয়টি শিশু মারা গেছে একটি হাসপাতালে। মারা তো যেতেই পারে। আমি তাদের দোষারোপ করছি না, কিন্তু কী কারণে মারা গেল? আমি গিয়েছি সেখানে—বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটি মাত্র দরজা। সাতটি বেবি থাকবে, তার ওপর ২৫ জন মা ও অ্যাটেনডেন্ট। এসি বন্ধ করে দিয়েছে দুই ঘণ্টা যাবৎ।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার