বিজ্ঞাপন
দিল্লির বিমানবন্দরে তথ্য উপদেষ্টার সঙ্গে কী ঘটেছিল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৪৩ এএম
বিজ্ঞাপন
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েও শেষ পর্যন্ত প্রবেশ না করেই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন তিনি। কূটনৈতিক সূত্র এবং সরকারি একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ভারতে প্রবেশের অনুমতি পাননি।
সূত্র জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সাধারণ পাসপোর্টেই প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।
জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় ড. জাহেদকে বসিয়ে রেখে নানা বিষয়ে জেরা করা হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান। কিন্তু হেনস্তার শিকার হওয়াতে উপদেষ্টা জাহেদ দিল্লিতে প্রবেশ করেননি। তিনি দেশে ফেরত এসেছেন। এই ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন থেকে অনুরোধ করা হলেও তিনি ফেরত চলে আসেন।