Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সাবেক আইজিপি বেনজিরের আটকের ঘটনা সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

সাবেক আইজিপি বেনজিরের আটকের ঘটনা সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

এর আগে দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।

তবে গ্রেপ্তারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার