বিজ্ঞাপন
পে স্কেলে বেতন সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০৪ পিএম
বিজ্ঞাপন
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘ ১১ বছর পর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। যা, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন এই স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
বর্তমানে কার্যকর অষ্টম জাতীয় বেতনকাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন বেতনকাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী—
গ্রেড-১: ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা
গ্রেড-২: ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা
গ্রেড-৩: ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা
গ্রেড-৪: ৫০ হাজার থেকে ১ লাখ টাকা
গ্রেড-৫: ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা
গ্রেড-৬: ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা
গ্রেড-৭: ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা
গ্রেড-৮: ২৩ হাজার থেকে ৪৭ হাজার ২০০ টাকা
গ্রেড-৯: ২২ হাজার থেকে ৪৫ হাজার ১০০ টাকা
গ্রেড-১০: ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা
গ্রেড-১১: ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা
গ্রেড-১২: ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০ টাকা
গ্রেড-১৩: ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা
গ্রেড-১৪: ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা
গ্রেড-১৫: ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা
গ্রেড-১৬: ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০ টাকা
গ্রেড-১৭: ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা
গ্রেড-১৮: ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার টাকা
গ্রেড-১৯: ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ টাকা
গ্রেড-২০: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা
কমিশনের সুপারিশে বলা হয়েছে, সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত বাড়বে। এতে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মোট প্রাপ্য (ভাতা সহ) প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত হতে পারে।
এ বিষয়ে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি কাজ করছে। কমিশনের হিসাবে, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।