বিজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন ছিল কাল ৭ সেপ্টেম্বর। এই দিনে বিশাল এক চমক নিয়ে হাজির হয়েছেন ডাকসুর ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। তাকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক!
সুদূর পাকিস্তান এই শুভকামনা জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। তিনি এক ভিডিওবার্তায় তকিকে অনেক ভালো মানুষ বলেও অভিহিত করেন।
মিসবাহ বলেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভাল আছেন। আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষও বটে। আমি আশা করছি, আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’
এবারের ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন তকি। তিনি ঢাকার ক্রিকেটে খেলেছেন। এছাড়া জাতীয় স্পিন ক্যাম্পেও নাম লিখিয়েছিলেন তিনি। এছাড়া চলতি বছর অমর একুশে বই মেলায় একটি বইও প্রকাশ পেয়েছে বহু প্রতিভার অধিকারী এই শিক্ষার্থীর।
-68be656f7d359.jpg)
এবারের ডাকসু নির্বাচনে তিনি কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক পদে লড়াই করছেন। তার এই লড়াই অবশ্য আরও ১২ জনের সঙ্গে হবে।
তকি সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে লড়াই করছেন। তার প্যানেলে সবচেয়ে বড় নাম ছিল জিএস পদপ্রার্থী মাহিন সরকারের। তিনি শেষ মুহূর্তে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া এই প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ানও।