বিজ্ঞাপন
ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৫২ পিএম
বিজ্ঞাপন
রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমলজিকাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের থিম্পু থেকে ২৮ কিমি উত্তর পূর্বে।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এর উৎপত্তিস্থল ছিল ভুটান। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পন অনুভূত হয়।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও চীনেও কম্পন হয়েছে।