Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:১৭ এএম

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন

বিজ্ঞাপন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও আগুন লেগেছে।

শুক্রবার (৫ জুন) রাতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তখন আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার