Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভিসাপ্রার্থীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:৩০ পিএম

ভিসাপ্রার্থীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসীকে নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের পর সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত বা পাবলিক করে রাখতে হবে।

শুক্রবার (৫ জুন) সব অনিবাসী ভিসা প্রার্থীর উদ্দেশে এই বার্তা দি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।

বার্তায় দূতাবাস বলছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস 'পাবলিক' বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

এর আগে মাত্র দুই কর্মদিবসের মধ্যে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন সফলভাবে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার ঘোষণা দিয়েছে দূতাবাস।

গত ৩১ মে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কনসুলার শাখা অভিবাসনপ্রত্যাশীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আইনি আবেদনপত্র মাত্র দুই কর্মদিবসের মধ্যেই শতভাগ প্রক্রিয়াকরণ নিশ্চিত করবে।

নতুন এই নিয়মের বিষয়ে আরও বিস্তারিত সুনির্দিষ্ট তথ্য জানতে ভিসা আবেদনকারীদের মার্কিন দূতাবাসের অফিসিয়াল ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি’-তে প্রবেশ করে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ সংক্রান্ত নির্দেশনা ও নিয়মাবলি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার