Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রেমেরটানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা ব্রাজিল সমর্থক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:৫৮ এএম

প্রেমেরটানে আর্জেন্টিনা সমর্থকের ফ্ল্যাটে ঢুকে ধরা ব্রাজিল সমর্থক

বিজ্ঞাপন

শরীয়তপুরের আংগারিয়া এলাকায় আর্জেন্টিনা সমর্থক এক মেয়ে বন্ধুর বাসায় দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে আটক হন রুহুল আমিন নামে এক ব্রাজিল সমর্থক। পরে তাকে বিয়ের শর্তে পুলিশের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তাদের আটক হওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কাণ্ড দেখে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

মঙ্গলবার (৩ জুন) রাতে ঘুরাঘুরি শেষে আংগারিয়া বাঁগচী বাজার এলাকায় ওই মেয়ে বান্ধবীর বাসায় যান রুহুল। বিষয়টি টের পেলে স্থানীয়রা তাদের দুজনকে আটক করেন। পরে তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হলে রুহুল আমিন নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানালেও ওই মেয়ে দাবি করেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে বিয়ের শর্তে ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেন বাড়ির মালিক ও স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন নামের ওই ব্যক্তি সদর উপজেলার আঁটিপাড়া এলাকার একজন গার্মেন্টস ব্যবসায়ী। এ ছাড়াও তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। পাশাপাশি তিনি ব্রাজিল সমর্থক। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিল দলের পক্ষ নিয়ে পোস্ট করে থাকেন।

অপরদিকে আঁখি আক্তার আর্জেন্টিনার সমর্থক। 

এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের এমন ঘটনায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

শরীয়তপুর ব্রাজিল সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, ‘রুহুল আমিন গত বিশ্বকাপ থেকে আমাদের ক্লাবের সঙ্গে নেই। আমরা পতাকা টানানোর উদ্দেশ্যে গত বিশ্বকাপে সব সদস্যদের থেকে একটি ফি ধরেছিলাম, সে দেয়নি বলে তাকে আমরা আমাদের ক্লাব থেকে বাদ দিয়ে দিয়েছি। তাই তার দায়-দায়িত্ব আমরা নেব না।’

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক ও ফ্যানস ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ‘আমাদের মেসিকে দেখুন তিনি এক নারীতেই আসক্ত। অপরদিকে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র কিছুদিন পর পর প্রেমিকা পরিবর্তন করেন। গতকাল শরীয়তপুরে এক ব্রাজিল সমর্থক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছে জেনেছি। দলের খেলোয়াড় যেমন তাদের সমর্থকরাও একই।’

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঘোরাঘুরি শেষে অবৈধ এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই দুজনকে একটি বাসায় আটক করেন। পরে আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসি। তাদের দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার