Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রাথমিক শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ যেভাবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

প্রাথমিক শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ যেভাবে

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর কয়েক ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রার্থীদের পুলিশি তদন্ত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন ও ২ মাস মেয়াদি প্রশিক্ষণ সন্তোষজনক থাকতে হবে। একইসঙ্গে বিধিমালার সব শর্ত পূরণ সাপেক্ষে ২ বছর পর তাদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্যপদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের আগে উল্লিখিত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে আগের কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা।

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজর ৩৮৪ জন প্রার্থীদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন সংগ্রহ।

চিঠিতে আরো বলা হয়, পদায়নের আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ ২ মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া। এবং পুলিশি তদন্ত প্রতিবেদন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন ও ২ মাস মেয়াদি প্রশিক্ষণ সন্তোষজনক থাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর সব শর্ত পূরণ সাপেক্ষে ২ বছর পর চাকরিতে স্থায়ীকরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার