বিজ্ঞাপন
নান্না বিরিয়ানি হাউজের’ মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ জরিমানা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৫৩ এএম
বিজ্ঞাপন
কুড়িগ্রামের রৌমারীতে একটি খাবারের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামে উপজেলার একটি খাবারের দোকান থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। এ ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য কঠোর সতর্ক করা হয়েছে।