বিজ্ঞাপন
সাংবাদিক নেতার ভিডিও ভাইরাল : জাতীয় প্রেস ক্লাব থেকে বহিস্কার
ডিইউজের শোকজ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:২৮ পিএম
বিজ্ঞাপন
নারী কেলেংকারীর সঙ্গে জড়িত থাকা এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতপন্থী সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনকে জাতীয় প্রেস ক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৫ মে, ২০২০) ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে গঠনতন্ত্রের ১৩ এর ক ধারা অনুযায়ী খন্দকার আলমগীর হোসাইনের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে একই অভিযোগে খন্দকার আলমগীর হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে। সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার স্বাক্ষরিত নোটিশে ডিইউজের স্বার্থ, নৈতিক স্খলন এবং সুনাম হানিকর কার্যকলাপের অভিযোগে কেনো তার সদস্যপদ বাতিল করা হবে না- তা জানিয়ে তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, ডিইউজের জামায়াতপন্থী এই নেতা এক নারীর একটি কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পরে কাজ না করে দিয়ে উল্টো আরও ওই মহিলার একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য খন্দকার আলমগীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।