Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:২৭ এএম

টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য আজ সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সবশ্রেণির গ্রাহকের।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার