Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শনিবার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩০ এএম

শনিবার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়

বিজ্ঞাপন

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৩ এপ্রিল) ঢাকা জেলার বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার কেরানীগঞ্জ এলাকার ফিডারসমূহের আওতাধীন সদর দপ্তরের অধীনস্থ ভাংনা, মুসলিমবাগ, মুক্তির বাগ, বরিশুর, ব্রাহ্মণকিত্তা, জিয়া নগর, খোলামোড়া, ভাড়ালিয়া ও নবাব চর এলাকায় শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

একই সময়ে বিদ্যুৎ থাকবে না আগানগর উপকেন্দ্রের কোনো ফিডারের আওতাধীন এলাকায়ও। এ ছাড়া আটিবাজার এলাকার আওতাধীন বামনসুর, ওয়াসপুর, আরশিনগর, জয়নগর, দেউলি, চন্ডিপুর ও ঘাটারচর এলাকাতেও সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার