বিজ্ঞাপন
এবার ৪ বছরের শিশু ধর্ষণ, অভিযানে গিয়ে অবরুদ্ধ পুলিশ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:২৩ পিএম
বিজ্ঞাপন
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
জানা গেছে, ঘটনাটি নিয়ে পুলিশ ও সাধারণ লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।
এদিকে এ ঘটনায় ২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।