Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শেখ হাসিনার ৬ মাসের মধ্যে ফেরা নিয়ে যা বললেন সাবির মুস্তাফা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:২৯ এএম

শেখ হাসিনার ৬ মাসের মধ্যে ফেরা নিয়ে যা বললেন সাবির মুস্তাফা

বিজ্ঞাপন

৬ মাসের মধ্যে ফেরা নিয়ে শেখ হাসিনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেছেন, শেখ হাসিনা বলছেন যে ছয় মাসের মধ্যে তিনি ফিরবেন, এটা শুনে হয়ত মনে হয় একটু অপটিমিস্টিক। কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না।

নিশ্চয়ই কোনোকিছুর ভিত্তিতে, তার কাছে এমন কোনো তথ্য আছে, যার ভিত্তিতে তিনি এ কথা বলছেন। এটার একটাই মানে হতে পারে যে বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এই একটা কথা মনে হয় যে কিছু একটা হচ্ছে। বিশেষ ম্যাসেজ আছে বলেই শেখ হাসিনার এমন মন্তব্য।

বুধবার (২০ মে) ‘মানচিত্র’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

সাবির মুস্তাফা বলেন, ড. ইউনূসের সঙ্গে যারা জড়িত, তারা বিচলিত। তাদের এই বিচলিত হওয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে পত্রিকার রিপোর্টে, তাদের ফেসবুক স্ট্যাটাসে। কিন্তু তারা কেন এত বিচলিত, সেটা হয়ত তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারেন যে তারা কি মনে করছেন যে শেখ হাসিনার এই স্টেটমেন্টটার মধ্যে আসলেই কিছু সাবস্ট্যান্স আছে, এটা ফাঁকা বুলি না! স্টেটমেন্টটার মধ্যে আসলে সাবস্টেন্স আছে যে তিনি ছয় মাসের একটা টার্গেট নিয়েছেন এবং আমি অনেক লোককে দেখলাম বলতে যে তারা চাচ্ছেন যে ১৬ ডিসেম্বর যেন শেখ হাসিনা রিটার্ন করেন।

তিনি বলেন, ভারতের একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথমদিকে ভারতের দিক থেকে খুবই আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার এবং নরেন্দ্র মোদি প্রথমদিনই তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু তিন মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ এখন চীন চলে আসছে যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে এবং সেটা যদি করে, সেটা ভারতকে মনঃক্ষুণ্ন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার