Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পল্লবীর সেই শিশুকে প্রথমে ধর্ষণ, পরে করা হয় শিরশ্ছেদ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:৫৫ এএম

পল্লবীর সেই শিশুকে প্রথমে ধর্ষণ, পরে করা হয় শিরশ্ছেদ

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক সোহেল রানাসহ (৩০) স্বপ্না আক্তার (২৬) নামে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই সাত বছরের শিশুকে ধর্ষণের এরপর শিরশ্ছেদ করে হত্যা করে সোহেল।

মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৯ মে) সকাল অনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে। সংবাদ পাওয়ামাত্র পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ওই শিশুকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মরদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা জানায়, শিশুটির বাবা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একজন রিকশার মিস্ত্রি। পরিবারের সঙ্গে সে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় থাকত। একই ভবনের পাশের বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন সোহেল। প্রতিবেশী হওয়ায় শিশুটির পরিবারের সঙ্গে সোহেল ও তার স্ত্রীর পরিচয় ছিল। মঙ্গলবার সকালে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

আরও জানা যায়, এক পর্যায়ে সোহেলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথাবিহীন বিবস্ত্র দেহটি খাটের পাশে মেঝেতে পড়ে ছিল। আর বিচ্ছিন্ন মাথাটি বাসায় একটি বালতির মধ্যে পাওয়া যায়। মাথার সঙ্গে একটি ওড়না পেঁচানো ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, সকালের ঘটনা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার