Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার ২ শিক্ষার্থী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫১ এএম

জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার ২ শিক্ষার্থী

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করার অভিযোগে নবীন দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়ের ফেসবুকে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে উভয় শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার