Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু মামলায় নতুন মোড়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৪২ পিএম

যাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু মামলায় নতুন মোড়

বিজ্ঞাপন

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুতে দায়েরকৃত মামলা এবার নতুন মোড় নিয়েছে। রাজধানীর মিরপুরে বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচণার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম আজ রবিবার (১৭ মে) এ তথ্য জানিয়ে তিনি বলেন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়েছে।

এদিকে, রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন বলে জানান এসআই সাইফুল ইসলাম।

গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএস এলাকার বাসায় বেলা পৌনে ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার