Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ উল আযহা ২৮ মে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০২ পিএম

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ উল আযহা ২৮ মে

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সেই হিসেবে দেশে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে ২৮ মে বৃহস্পতিবার। জাতীয় চাঁদ কমিটির সূত্র জানায়, কক্সবাজার জেলায় চাঁদ দেখা গেছে।

এরআগে গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গেছে। গতকালই দেশটির কর্তৃপক্ষ জানায়, পবিত্র হজ ২৬ মে অনুষ্ঠিত হবে, সৌদিতে ঈদ ২৭ মে বুধবার।

সৌদি আরবের পাশাপাশি গতকাল ওমানও ২৭ মে ঈদুল আযহা উদযাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদ উল আযহা পালনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সে হিসাবে ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার