Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে মা-বাবা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:০৫ এএম

বৃষ্টির মরদেহ নিতে বিমানবন্দরে মা-বাবা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী সুলতানা বৃষ্টির মরদেহ নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তার মা-বাবাসহ স্বজনরা। 

শনিবার (৯ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একটি হায়েস গাড়িতে করে তারা বিমানবন্দরে আসেন। এ সময় পরিবারের সদস্যদের শোকে বিহ্বল দেখা যায়।

বৃষ্টির নানা আব্দুল আলী ঢাকা পোস্টকে জানান, মরদেহ গ্রহণ করতে বৃষ্টির বাবা-মা, মামাসহ পরিবারের অনেক সদস্য বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মরদেহ বুঝে পাওয়ার পরপরই সেটি সরাসরি গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার