Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উড়ন্ত বিমানে অসুস্থ সহ-পাইলট, বিপদে বিমানের টরন্টোগামী ফ্লাইট

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জরুরি অবতরণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৩৫ এএম

উড়ন্ত বিমানে অসুস্থ সহ-পাইলট, বিপদে বিমানের টরন্টোগামী ফ্লাইট

বিজ্ঞাপন

ঢাকা থেকে কানাডার টরন্টোগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইট মাঝ আকাশে সহ-পাইলট অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে লন্ডনের হিথরো বিমানবন্দরে এ অবতরণ করেছে।

সূত্র জানায়, বিমানের ফ্লাইট BG305 গত ৭ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফ্লাইটটি রোমের Leonardo da Vinci–Fiumicino Airport–এ যাত্রাবিরতির পর আবার টরন্টোর উদ্দেশ্যে উড্ডয়ন করে।

রোম থেকে আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ফার্স্ট অফিসার গুরুতর শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পরে বিমানবন্দরে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং অসুস্থ সহ-পাইলটকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে লন্ডনে বাধ্যতামূলক বিশ্রামে থাকা বিমানের আরেকজন পাইলটকে দায়িত্বে এনে ফ্লাইটটি পুনরায় টরন্টোর উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার