Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৪০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে এই ছুটি থাকছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ ও ২৪ মে (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার তারিখ ধরে ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা করা ছিল। সে অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। তবে এখন সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার