Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

রাজধানীতে পুলিশের এসআই নিখোঁজ, দেশের সব থানায় জরুরি বার্তা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৪২ এএম

রাজধানীতে পুলিশের এসআই নিখোঁজ, দেশের সব থানায় জরুরি বার্তা

বিজ্ঞাপন

দুই দিন আগে পুলিশের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার সন্ধান মিলছে না। এ ঘটনায় সাধারণ ডায়েরি করার পর কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতারযোগে জরুরি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে নিখোঁজ হন পুলিশের এই উপ-পরিদর্শক। রাকিবুল হাসান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ আছে।

রাকিবুলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ডিসি মাসুদ বলেন, নিখোঁজ রাকিবুলের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার