Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৩০ এএম

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।

হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ে বসে চা পান করছিলেন দুই সাংবাদিক। এসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন অতর্কিত হামলা চালায়।

এসময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙ্গা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল কেটে যায়।

হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতে চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি আরও বলেন, রাব্বীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার