বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এতে সরকারি কর্মচারীর প্রায ১ যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত সচিব পর্যায়ের কমিটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জমা দিয়েছে।
কমিটির সুপারিশে বলা হয়েছে, এককালীন বড় আর্থিক চাপ সামাল দিতে নতুন পে-স্কেলটি ‘ধাপে ধাপে’ বাস্তবায়ন করা হতে পারে।
আসন্ন বাজেটে এই লক্ষ্যে একটি বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ৯ম পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে ক্রয়ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করতে পারে। তবে এর ফলে সরকারের ওপর বড় ধরনের রাজস্ব চাপ সৃষ্টি হবে। সচিব কমিটির ‘ধাপে ধাপে বাস্তবায়ন’ প্রস্তাবটি মূলত বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং কর্মচারীদের সন্তুষ্টির মধ্যে ভারসাম্য রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।