Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

হাসপাতালে আপত্তিকর আচরণ, দুই সমকামী তরুণী আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

হাসপাতালে আপত্তিকর আচরণ, দুই সমকামী তরুণী আটক

বিজ্ঞাপন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের দায়ে সমকামী দুই তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সি এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবার জন্য ২০ বছর বয়সি অন্য এক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

​হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। তাদের মধ্যে গড়ে ওঠা বিশেষ সখ্যের কারণে পারিবারিক কলহ তৈরি হয়েছিল। চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তারা নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার